'আমরা তিন জন নই, একজন' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে নিজেদের একতাবদ্ধ অবস্থার দিকটি বোঝানোর জন্য বুধাকে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাকিস্তানি মিলিটারি বুধার গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তাদের এরূপ কর্মকাডে ভীত হয়ে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। আর যারা এলাকায় থেকে যায়, তারা দিনে দিনে হানাদারদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে থাকে। প্রকাশ্যে প্রতিবাদ না করলেও মনে মনে সবাই একই ধারণা পোষণ করতে থাকে। ফলে উপন্যাসের বুধা যখন দোকানে আলি ও মিঠুর সঙ্গে কথা বলে, তখন তাদের চিন্তাচেতনায় একই ভাবধারা প্রকাশ পায়। আর এই চেতনাগত ঐক্যবদ্ধের দিকটি বোঝানোর জন্যই বুধাকে বলা হয়েছে, 'আমরা তিন জন নই, একজন।'
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'আমরা তিন জন নই, একজন' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর