উদ্দীপকের মোস্তফা কামালকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চরিত্রের সার্থক প্রতিনিধি বলা যায় কি? তোমার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মোস্তফা কামালকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি বলা যায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা গ্রামের এক কিশোর বালক, যে পাকিস্তানিদের নানা অত্যাচার দেখে যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এরই অংশ হিসেবে সে রাজাকারের বাড়িতে আগুন দেয়া, পাকিস্তানিদের ক্যান্সে মাইন পুঁতে রাখার মতো সাহসী কাজ করে। দেশকে স্বাধীন করার মন্ত্রে উজ্জীবিত বুধা কোনোকিছুতেই পিছপা হয় না। উদ্দীপকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা বলা হয়েছে। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতা যুদ্ধে লড়াই করার জন্য সর্বস্তরের বাঙালিদের প্রস্তুত থাকতে বলেন। এরপর পাকিস্তানি সেনারা ২৫শে মার্চ রাতের আধারে বাংলার বুকে এক নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা দেখে দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দেশকে শত্রুমুক্ত করতে মোস্তফা কামালসহ বুধার মতো কিশোর-তরুণরা মুক্তিযুদ্ধে যোগ দেয়। 'কাকতাড়ুয়া' উপন্যাস এবং উদ্দীপকের পর্যালোচনায় দেখা যায়, বর্বর পাকিস্তানি বাহিনীকে ধ্বংস করতে কিশোর-তরুণ মুক্তিযোদ্ধারা ছিল দৃঢ়প্রতিজ্ঞ। বাংলার মাটি থেকে শত্রুদের চিরতরে বিতাড়িত করতে তারা বীরোচিত ভূমিকা রাখে। গেরিলা হয়ে, হাতের মুঠোয় প্রাণ নিয়ে তারা শত্রুক্যাম্প ধ্বংস করে শত্রুদের ভিত নাড়িযে দেয়। এক্ষেত্রে উদ্দীপকের মোস্তফা কামাল যেমন পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে দরুইন গ্রামে অবস্থান নেয় তেমনি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাও পাকিস্তানিদের পরাভুত করতে তাদের ক্যাম্পে মাইন পুঁতে আসে। এ বিবেচনায়, উদ্দীপকের মোস্তফা কামালকে উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি বলা যায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মোস্তফা কামালকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চরিত্রের সা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর