'চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি'-চরণটি বুঝিয়ে লেখো।
উত্তর: শীতের রাতে বন্য পথে কুয়াশার মধ্যে জোনাকি পোকার চলাচল বুঝাতে লেখক এ চরণটির অবতারণা করেছেন। 'পল্লিজননী' কবিতায় অসহায় ও দরিদ্র এক মায়ের মনোযাতনার চিত্র প্রকাশিত হয়েছে। ছেলের শিয়রে বসে মা একা রাত জাগে এবং রাত বাড়ার সাথে সাথে মায়ের মনের আশঙ্কাও বেড়ে চলে। অসুস্থ ছেলের কখন কী হয় তা নিয়ে সে শঙ্কিত। সাথে রাতের আঁধার, নিভুনিভু প্রদীপ, বুনো পথ, জোনাকি পোকার অবাধ বিচরণ, কাফনের মতো সাদা কুয়াশা সবকিছু মিলিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। একমাত্র বুকের ধন হারিয়ে যাওয়ার ভাবনা যেন আরও দুর্বিষহ করে তুলেছে এই বিভীষিকাময় পরিবেশ। প্রশ্নোক্ত চরণটি থমথমে এই পরিবেশেরই এক প্রতীকী উপস্থাপনা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি'-চরণটি বুঝিয়ে লেখো।
উত্তর