উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে 'বঙ্গবাণী' কবিতার বিষয়বস্তুর সাদৃশ্যগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে 'বঙ্গবাণী' কবিতায় মাতৃভাষার প্রতি গভীর অনুরাগের দিকটির সাদৃশ্য রয়েছে। 'বঙ্গবাণী' কবিতায় মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ ফুটে ওঠেছে। কবির অন্য কোনো ভাষার প্রতি বিদ্বেষ নেই। তবে যারা বাংলায় জন্মেও বাংলা ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করে এমন হীন মনোবৃত্তির লোকদের তিনি ভর্তসনা করেছেন। শুধু তাই নয়, মাতৃভাষা বাংলাকে ভালোবেসে তিনি এ ভাষাতেই সাহিত্য রচনায় মনোযোগী হয়েছেন। যা মাতৃভাষার প্রতি তাঁর অনুরাগকেই তুলে ধরে। উদ্দীপকে বরকত, সালাম, জব্বার, রফিক প্রমুখ ভাষা শহিদদের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে মিছিল করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পেয়েছি। এমন কর্মকাড তাঁদের দেশাত্মবোধ ও অকৃত্রিম মাতৃভাষাপ্রীতির দিককেই নির্দেশ করে। একইভাবে, 'বঙ্গবাণী' কবিতার বক্তব্যের মধ্য দিয়েও মাতৃভাষা বাংলার প্রতি কবির গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। সে ভালোবাসা থেকেই তিনি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে এ ভাষার প্রতি বিরাগ পোষণকারীদের ভর্তসনা করেছেন তিনি। এ বিবেচনায়, উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি গভীর অনুরাগের দিকটির সাদশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে 'বঙ্গবাণী' কবিতার বিষয়বস্তুর সাদৃশ্যগ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর