"বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাব ভিন্নধারায় উৎসারিত।" উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাব ভিন্নধারায় উৎসারিত।"- উক্তিটি যথার্থ। 'বঙ্গবাণী' কবিতায় কবি মধ্যযুগের প্রক্ষাপট তুলে ধরেছেন। সেসময় সংকীর্ণ মানসিকতার কারণে অনেকে বাংলাভাষাকে অবজ্ঞা করে আরবি-ফারসি ভাষার প্রতি অধিক অনুরাগ প্রকাশ করত, যা ছিল অনভিপ্রেত। সংগত কারণেই কবি তাদের এই হীন কর্মকাণ্ডের দিকটি তুলে ধরে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। তাঁর মতে প্রতিটি ভাষাই স্রষ্টার দান। স্রষ্টা সব ভাষাই জানেন এবং বোঝেন। এজন্য বাংলা ভাষাতেও স্রষ্টার মহিমা প্রকাশ করা যায়। উদ্দীপকে ভাষা শহিদদের কথা স্মরণ করা হয়েছে। বাংলা ভাষার জন্য তাঁরা জীবন উৎসর্গ করেছেন। বাংলা ভাষাকে ভালোবেসে তাঁরা রাজপথ আন্দোলিত করেন। অবশেষে বুকের তাজা রক্ত দিয়ে তাঁরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় সক্ষম হন। এমন কর্মকাড মাতৃভাষার প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও ভাবাবেগকেই তুলে ধরে। বস্তুত, মাতৃভাষাকে হৃদয়ে ধারণ করতে পেরেছিলেন বলেই তারা এ ভাষার জন্য জীবন উৎসর্গ করতে পেরেছিলেন। 'বঙ্গবাণী' কবিতা ও উদ্দীপকের মধ্যে সাদৃশ্যের বিষয়টি হলো মাতৃভাষার প্রতি ভালোবাসা। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় আরও অনেক দিক রয়েছে। বিশেষ করে মাতৃভাষার প্রতি এক শ্রেণির মানুষের অবজ্ঞা এবং বিদেশি ভাষার প্রতি তাদের ভালোবাসার মতো আরও প্রভৃতি। এ বিষয়গুলো উদ্দীপকের বর্ণনায় বর্ণিত হয়নি। এজন্য উদ্দীপকটি আলোচ্য কবিতার কবির মনোভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠেনি। সুতরাং বলা যায়, বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাব ভিন্নধারায় উৎসারিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাব ভিন…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর