অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণের দিক থেকে উদ্দীপকের রহিমা বেগম ও পল্লিজননীর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: 'পল্লিজননী' কবিতার পল্লিজননী এবং উদ্দীপকের করিমের মা রহিমা বেগম উভয়ের আশা, আকাঙ্ক্ষা ও আশঙ্কা তাদের সন্তানকে ঘিরে, যা তাদের চিরায়ত মাতৃত্বের দিকটিকেই তুলে ধরে। 'পল্লিজননী' কবিতায় অসুস্থ সন্তানের জন্য মায়ের যে হাহাকার ও কাতরতা, তা স্পষ্টরূপে ফুটে ওঠেছে। দারিদ্র্যের কারণে মা তার আনন্দ আয়োজনের ব্যবস্থা করতে পারেনি। এমনকি রুগ্ণ ছেলেকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেনি, মায়ের মন তাই পুত্র হারানোর আশঙ্কায় কাতর। এমতাবস্থায় বুকের সবটুকু স্নেহ দিয়ে মা ছেলেকে আগলে রাখতে চায়, যা সন্তানের প্রতি তার মমত্ববোধকেই প্রকাশ করে। আপত্যস্নেহের এক সুনিপুণ চিত্র অঙ্কিত হয়েছে আলোচ্য কবিতায়। উদ্দীপকের করিমের মা রহিমা বেগমের মাঝে সন্তানের জন্য ব্যাকুলতা লক্ষ করা যায়। তিনি ছেলেকে উন্নত চিকিৎসাসেবা দিতে হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে সেবাযত্নের কোনো কমতি নেই। তারপরও করিমের মা সন্তানের অসুস্থতার কথা ভেবে কাতর। তিনি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ছেলের সুস্থতার জন্য তিনি রোজা মানত করেন। কবিতার মা দারিদ্র্যের কারণে তার সন্তানের কোনো আবদার সেভাবে পূরণ করতে পরেননি। এমনকি অর্থাভাবের কারণে রোগশয্যায় তার যথাযথ চিকিৎসাসেবা পর্যন্ত দিতে পারছেন না। পক্ষান্তরে উদ্দীপকের করিমের মা তার ছেলের চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছেন। ছোটোবেলা থেকে তিনি সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। এদিক থেকে উভয় মায়ের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান। তা সত্ত্বেও সন্তানের অসুস্থতাকে কেন্দ্র করে মায়ের মনে যে শঙ্কিত অবস্থার চিত্র আমরা দেখি, তা তাদের চিরায়ত মাতৃমূর্তিরই বহিঃপ্রকাশ। যার মূলে রয়েছে আপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণের দিক থেকে উদ্দীপকের রহিমা বেগম ও পল্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর