উদ্দীপকের শেষ দুই চরণের চেতনা বাস্তবায়নে 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার অবদান বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ দুই চরণের চেতনাই 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মূল কারণ। উদ্দীপকের শেষ দুই চরণে বীর বাঙালির হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছে। যুগে যুগে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে। কবি মনে করেন, বাঙালি আজ সোচ্চার, তারা জেগে উঠেছে বীর দর্পে। তাই আর কোনো আপস নয়, নয় কোনো সন্ধি, এবার তারা ঘায়েল করবে শত্রুদের। এতে সবুজ শাড়ির ঠিক মাঝখানে রচিত হবে রক্তের রংয়ে রাঙা পূর্ণ চাঁদ। এজন্য শত্রুর বিরুদ্ধে যে-কোনো মুহূর্তে গর্জে ওঠার জন্য বীর বাঙালি সদা প্রস্তুত। 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাক হানাদারদের অমানবিক নির্যাতনের নানা দিক প্রতিফলিত হয়েছে। গ্রামের মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার মতো অমানবিক ঘটনার কথা সেখানে তুলে ধরা হয়েছে। তবে বীর বাঙালি পাকিস্তানি বাহিনীর এসব অন্যায়-অত্যাচার মেনে নেয়নি, তারা প্রতিবাদ ও সংগ্রামের উদ্দেশ্যে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উপন্যাসের প্রধান চরিত্র বুধা শত্রুদের প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করে। সে পাকিস্তানিদের বিরুদ্ধে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তোলে। এরই অংশ হিসেবে পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দেয়, আহাদ মুন্সিসহ অন্যান্য রাজাকারদের বাড়িতে আগুন দেয়। সর্বোপরি দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সে বীরোচিত ভূমিকায় অবতীর্ণ হয়, যা মূলত উদ্দীপকের কবিতাংশের শেষ দুই চরণে ফুটে ওঠা স্বাধীনতার চেতনারই সমান্তরাল। এ বিবেচনায় বুধার অবদান উদ্দীপকের কবিতাংশের শেষ দুই চরণের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শেষ দুই চরণের চেতনা বাস্তবায়নে 'কাকতাড়ুয়া' উপন্যাসে বু…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর