উদ্দীপকের বিষয়বস্তু 'একাত্তরের দিনগুলি' রচনার সম্পূর্ণ ভাবকে ধারণ করেছে কি? তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার সমগ্র ভাবকে ধারণ করেনি বলে আমি মনে করি। 'একাত্তরের দিনগুলি' বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি স্মৃতিচারণমূলক রচনা। এ রচনায় লেখিকা গভীর বেদনার সঙ্গে আভাসে-ইঙ্গিতে নিজের মনোবেদনার কথা বর্ণনা করেছেন। পাশাপাশি রচনাটিতে তিনি পাকিস্তানি জান্তা সরকারের অন্যায়-আগ্রাসন, সারাদেশের অবরুদ্ধ পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোকপাত করেছেন। উদ্দীপকের কবিতাংশটি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে রচিত। আলোচ্য কবিতাংশে কবি স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের প্রত্যাশা ও স্বপ্নকে তুলে ধরেছেন। এরই অংশ হিসেবে স্বাধীনতাকে কখনো তিনি মজুর-যুবার রোদে ঝলকিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী, কখনো মুক্তিসেনার চোখের ঝিলিক আবার কখনো-বা মেধাবী ও তরুণ শিক্ষার্থীর শাণিত কথার সতেজ ভাষণের সাথে তুলনা করেছেন। বস্তুত, স্বাধীনতা ছিল এদেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের আজন্ম প্রত্যাশা। কবিতাংশটিতে সেই প্রত্যাশাই যেন বাণীরূপ লাভ করেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা মুক্তিযুদ্ধকালীন নিজ অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন। সংগত কারণেই এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল। এখানে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার হত্যাযজ্ঞ, জনজীবনের নিরাপত্তাহীনতা ও অস্থিরতাসহ অবরুদ্ধ ঢাকার অচলাবস্থার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেখানে মুক্তিযোদ্ধাদের তৎপরতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের ভূমিকা এবং এবং ১৬ই ডিসেম্বরে স্বাধীনতা লাভ অব্দি মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিরও একটি পূর্ণ বিবরণ পাওয়া যায়, যা উদ্দীপকের কবিতাংশে অনুপস্থিত। সেখানে কেবল স্বাধীনতার প্রত্যাশার কথাই ফুটে উঠেছে, উল্লিখিত অন্যান্য বিষয় নয়। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'একাত্তরের দিনগুলি' রচনার সম্পূর্ণ ভাবকে ধারণ …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর