উদ্দীপকের মিনারের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের মিল রয়েছে তা উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের মিনারের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের মিল রয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা কলেরা মহামারিতে একরাতে পিতা-মাতা, ভাই-বোন সবাইকে হারিয়ে একেবারে নিষ্ট হয়ে পড়ে। একা একা বেড়ে উঠতে গিয়ে সে ভীষণ সাহসী হয়ে ওঠে। চাচির বাড়ি ছেড়ে চলে এলে তার মধ্যে মুক্তির স্বাধ জাগে। কিশোর বয়সেই সে যোগ দেয় মুক্তিযুদ্ধে। সে কৌশলী মুক্তিযোদ্ধা। সে শত্রু নিধনে ক্যাম্পের বাংকারে মাইন পুঁতে রেখে দেয়। রাজাকারের বাড়িতে আগুন দেয়। এত ছোটো বয়সেও তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। উদ্দীপকের মিনারের পরিবারের সবাই মারা যায় ভয়াবহ অগ্নিকাডে। মিনার হয়ে যায় নিঃষ্ব, একাকী। আপনজন হারিয়ে সে এখন ফেরারী। শেষে এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় খুঁজে পায় সে। বাবা-মার দ্নেহ-আদর থেকে বঞ্চিত হয়। এক সময় তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। বুধার মতোই তার জীবন। বুধা যেমন সাহসী সেও তেমনি সাহসী। বুধার মতো মিনারেরও বাবা-মা নেই। উভয়ই এতিম, নিঃস্ব। এসব দিক দিয়ে বুধার সাথে মিনারের মিল পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মিনারের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের মিল রয়ে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর