"উদ্দীপক-২ 'পল্লিজননী' কবিতার মূলভাবকে ধারণ করেনি।" উক্তিটির যথার্থতা যাচাই করো।
উত্তর: "উদ্দীপক-২ 'পল্লিজননী' কবিতার মূলভাবকে ধারণ করেনি।"- উক্তিটি যথার্থ। 'পল্লিজননী' কবিতায় পল্লিপ্রকৃতির এক নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। পল্লির এক মা ও ছেলের দারিদ্র্যক্লিষ্ট সংসার জীবনের কথা বর্ণিত হয়েছে। রুগ্ণ ছেলের জন্য যে মা সামান্য পথ্যেরও ব্যবস্থা করতে পারেননি। কেবল পুত্রের মৃত্যু আশঙ্কায় হয়েছেন ভীত ও নিরুপায়। উদ্দীপকের বক্তব্য খুবই সংক্ষিপ্ত। এখানে আসমানিরা আসলে পল্লি মায়েদের মতোই তাদের বাড়িকে ভেন্নাপাতার ছানি হিসেবে আখ্যায়িত করেছেন কবি। সামান্য বৃষ্টি হলেই সেই বাড়িতে পানি গড়িয়ে পড়ে। সামান্য বাতাসে নড়বড়ে হয়ে যাওয়া এই বাড়িতেই তারা বছরের পর বছর ধরে বসবাস করছে। উদ্দীপকে অনাহারে অর্ধাহারে থাকা আসমানিদের জীবনচিত্র ভেসে উঠেছে। অন্যদিকে, কবিতায় মা তার রুগ্ম ছেলের শিয়রে বসে থাকে মৃত্যুর আশঙ্কায়। 'পল্লিজননী' কবিতায় রুগ্ণ পুত্রের শিয়রে বসে রাতজাগা এক মায়ের মনঃকষ্ট বর্ণনা করা হয়েছে। সন্তান হারানোর মতো বেদনাবিধুর পরিস্থিতির মুখোমুখি সে। তাইতো কানাকুয়োর ডাক, বাদুড়ের পাখা ঝাপটানিতে মায়ের মন শঙ্কিত হয়ে ওঠে। সন্তানের প্রতি মায়ের আকর্ষণ এ কবিতার মূল কথা। কিন্তু উদ্দীপকের এসবের কোনো অস্তিত্ব লক্ষ করা যায় না। উদ্দীপকে আসমানির দারিদ্র্যক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে। সেখানে কেবল তাদের রূঢ় জীবনযাত্রা এবং আর্থিক টানাপোড়েন এসেছে। উদ্দীপকে চিরায়ত মাতৃস্নেহ খুঁজে পাওয়া যায়নি। কবিতায় যেমন আমরা একটা গল্পের মাতৃস্নেহের করুণ আকুতি দেখতে পাই, উদ্দীপকের কোথাও তা পরিলক্ষিত হয় না। অতএব, আলোচ্য মন্তব্যটি যথার্থ বলে বিবেচনা করা যায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপক-২ 'পল্লিজননী' কবিতার মূলভাবকে ধারণ করেনি।" উক্তিটির যথার্থ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর