'পল্লিজননী' কবিতার বিরহী মায়ের একেলা পরান দোলে কেন?
উত্তর: অসুস্থ ছেলের মৃত্যু আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণে বিরহী মায়ের একেলা পরান দোলে। মায়ের কাছে তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা সদা তার সন্তানের মঙ্গল কামনা করেন। তাই যখন সন্তান অসুস্থ হয় তখন মায়ের মন দুঃখে ভরে ওঠে। 'পল্লিজননী' কবিতায় এক অসুস্থ ছেলের জন্য মায়ের মনঃকষ্ট ও আশঙ্কা প্রকাশ পেয়েছে। অসুস্থ ছেলের মাথার কাছে মা সারারাত নির্ঘুম বসে থাকেন। কোনো এক অজানা আশঙ্কায় তার পরান দুলে ওঠে। মূলত, অসুস্থ সন্তানের মৃত্যু আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণেই বিরহী মায়ের পরান দোলে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'পল্লিজননী' কবিতার বিরহী মায়ের একেলা পরান দোলে কেন?
উত্তর