"মহান মুক্তিযুদ্ধ উদ্দীপকের অমিত ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মতো তরুণদের সাহসী যোদ্ধায় পরিণত করেছে।"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "মহান মুক্তিযুদ্ধ উদ্দীপকের অমিত ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মতো তরুণদের সাহসী যোদ্ধায় পরিণত করেছে।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একজন কিশোর মুক্তিযোদ্ধা। সে দেখেছে কীভাবে তার নিজের গ্রামে শত্রুরা আগুন দিয়েছে। মানুষ হত্যা করেছে। এদেশের কিছু লোক পাকসেনাদের সহায়তা করেছে। তারা রাজাকার, আলবদর, আল শামস। এসব দেখে তার মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে। উদ্দীপকের অমিত যেমন মেধাবী তেমনি সাহসী। প্রথম দিকে শান্ত প্রকৃতির ছিল। তাই সে দাঙ্গা-হাঙ্গামাকে এড়িয়ে চলত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকবাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় তাদের বাড়িতে হানা দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। গ্রামের পর গ্রামে তাডব চালায়। এসব দেখে অমিত হঠাৎ সাহসী ও প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। উদ্দীপকের অমিত যেমন তরুণ তেমনি উপন্যাসের বুধাও তারুণ্যের প্রতীক এক সাহসী চরিত্র। এদেশের বহু তরুণ মুক্তিযুদ্ধে অংশ নেয়। শত্রু নিধনে শপথ করে। দেশের জন্য লড়াই করে অবশেষে বিজয় অর্জন করে। অমিত ও বুধা তেমনি দুটি তরুণ চরিত্র। তারা স্বাধীনতা সংগ্রামে কৌশলী যোদ্ধার ভূমিকা পালন করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। বিভিন্ন অভিযান পরিচালনা করে সাহসী যোদ্ধায় পরিণত হয়েছে এবং সফল হয়েছে। তাই বলা যায়, মহান মুক্তিযুদ্ধ উদ্দীপকের অমিত ও উপন্যাসের বুধার মতো তরুণদের সাহসী যোদ্ধায় পরিণত করেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"মহান মুক্তিযুদ্ধ উদ্দীপকের অমিত ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর