উদ্দীপকের অমিতের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অমিতের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ভীষণ সাহসী ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলা। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ভীষণ সাহসী এক কিশোর যুবক। বাবা-মা, ভাই-বোন মারা যাওয়ার কথা মনে হলে তার আর ভয় থাকে না। গাঁয়ের লোক তাকে পাগল বললেও সে আসলে এক সাহসী বালক। একা একা বেড়ে উঠতে গিয়ে সে আরও সাহসী হয়ে উঠে। এক পর্যায়ে সে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দেশের প্রতি মমত্ববোধ, বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা, দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। দেশকে ভালোবাসে বলে সে ধীরে ধীরে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। উদ্দীপকের অমিত অত্যন্ত মেধাবী, নিরীহ ও শান্ত প্রকৃতির ছেলে ছিল। সে দাঙ্গা হাঙ্গামাকে এড়িয়ে চলতো। কিন্তু যখন মুক্তিযুদ্ধ শুরু হলো এবং তার বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হলো তখন শত্রুদের প্রতিহত করতে সে ভীষণ সাহসী হয়ে ওঠে। সে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে এবং মুক্তিবাহিনীতে যোগ দিয়ে একের পর এক বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করে। সে পাকসেনা ও তাদের দোসরদের কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠে। এভাবে অমিতের শত্রু নিধন, সাহসী ভূমিকা পালন, দেশের জন্য যুদ্ধ করা ইত্যাদির সাথে সাদৃশ্য রয়েছে উপন্যাসের বুধার। বুধার যেমন সাহস ও মানবিক গুণ রয়েছে তেমনি অমিতেরও আছে। দেশাত্মবোধের চেতনা উভয়ের চরিত্রের মধ্যেই পরিস্ফুট হয়েছে। এভাবে উভয় চরিত্র সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের অমিতের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সাদৃশ্যপূর্ণ দি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর