উদ্দীপকের চান্দু মিয়ার সাথে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের যে সাদৃশ্য পরিলক্ষিত হয়, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চান্দু মিয়ার সাথে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের ধর্মের আবরণে স্বার্থপরতার সাদৃশ্য পরিলক্ষিত হয়। 'মানুষ' কবিতায় ধর্মের লেবাসধারী স্বার্থপর শ্রেণির মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তারা ধর্মের দোহাই দিয়ে মূলত ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায়। এরা হলো মোল্লা ও পুরোহিত। তাদের কাছে ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য গেলে তারা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কারণ তারা ধার্মিক নয়। তারা চরম ধোকাবাজ প্রকৃতির লোক। সমাজের অসহায় মানুষের পাশে তারা দাঁড়ায় না। নিরন্ন মানুষের মুখে একমুঠো অন্ন তুলে দেয় না। তারা কেবল ব্যক্তিস্বার্থ চরিচার্থ করতেই সদা মশগুল থাকে। এসব ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উদ্মচিত হয়েছে 'মানুষ' কবিতায়। উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, চান্দু মিয়ার ঘরে ঈদ এসেছে। ঈদের খুশিতে তার পরিবারে রঙিন পোশাক আর মজাদার খাবারের ব্যবস্থা করা হয়েছে। অথচ তার পাশেই রয়েছে রহিমুদ্দির মা। সে পেটের ক্ষুধায় কান্নাকাটি করলেও তাকে কোনো খাবার দেয়নি। চান্দু মিয়া অত্যন্ত অমানবিক কাজ করেছে। 'মানুষ' কবিতায় মোল্লা- পুরোহিত শ্রেণির লোকেরাও কোনো অসহায় ক্ষুধার্তকে খাবার দেন না। কাজেই মোল্লা-পুরোহিত ও চান্দু মিয়া মূলত একই শ্রেণির সুবিধাবাদী লোক। তাদের চরিত্রে ধার্মিকতার কোনো গুণ নেই। কারণ তারা স্বার্থপর লোক। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের চান্দু মিয়ার সাথে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের স্বার্থপরতার সাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চান্দু মিয়ার সাথে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর