"উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ"-বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ।"- মন্তব্যটি যথার্থ। 'বঙ্গবাণী' কবিতায় কবি আবদুল হাকিমের বাংলা ভাষার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশিত হয়েছে। তবে অন্য কোনো ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই। তিনি মাতৃভাষা বাংলার পাশাপাশি অন্য যে-কোনো ভাষা চর্চা করতে কোনো আপত্তি করেননি। তবে এদেশে জন্মগ্রহণ করার পরেও অনেকে বাংলা ভাষাকে চরমভাবে অবজ্ঞা করে থাকে। কবি তাদেরকে দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যারা মাতৃভাষাকে পছন্দ করে না কবি তাদের জন্মপরিচয় নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তাদের এদেশে বসবাস করার কোনো অধিকার নেই। সর্বপরি কবি আবদুল হাকিম মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের জামান সাহেব অত্যন্ত সচেতন মানুষ। তিনি মাতৃভাষাকে গভীরভাবে ভালোবাসেন। তিনি চান তার সন্তান যেন বাংলা ভাষা সুষ্ঠুভাবে চর্চা করতে পারে। এজন্য তিনি ছেলেকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি কথায় অনুপ্রাণিত হয়েছেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন "মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি যারা অনুরাগহীন তারা পশুবিশেষ।" মায়ের মুখের মধুর ভাষাই মাতৃভাষা। তাই মায়ের মতোই মাতৃভাষাকে ভালোবাসতে হবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের জামান সাহেব ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি উক্তিতে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন। তার অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ মাত্র। কারণ উক্ত উক্তিতে মাতৃভাষাকে ভালোবাসার কথা বলা হয়েছে। 'বঙ্গবাণী' কবিতার কবি আবদুল হাকিমও একই কথা বলেছেন। কবি মাতৃভাষা বাংলাকে ভালোবাসতে বলেছেন। উদ্দীপকের জামান সাহেব মাতৃভাষাকে ভালোবেসেই অনুপ্রাণিত হয়েছেন। তাই আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, "উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ।"
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর