"বালাই বালাই, ভালো হবে জাদু মনে মনে জাল বোনে।"- পঙ্ক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর: "বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বোনে"- পঙ্ক্তিটিতে সন্তানকে সুস্থ হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 'পল্লিজননী' কবিতায় পল্লির এক দুখিনী মায়ের অসুস্থ সন্তান ভীষণ রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ সন্তানকে চিকিৎসা করার সামর্থ্য তার নেই। অসুস্থ সন্তানটি রোগে কাতর হয়ে ছটফট করতে থাকে। এমতাবস্থায় মা তাকে আদর করে আশ্বস্ত করে যে, তুমি ভালো হয়ে যাবে জাদু। অর্থাৎ তার ছেলে সুস্থ হয়ে যাবে এমনটি মা প্রত্যাশা করেন। মনে মনে কত স্বপ্নের জাল বোনতে থাকেন। আলোচ্য পঙ্ক্তিটিতে মা তার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্যই এরূপ কথা বলেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"বালাই বালাই, ভালো হবে জাদু মনে মনে জাল বোনে।"- পঙ্ক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর