উদ্দীপকের ডলিদের অবস্থার সঙ্গে 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির পরিবারের যে বৈসাদৃশ্য লক্ষ করা যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ডলিদের অবস্থার সঙ্গে 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বৈসাদৃশ্য লক্ষ করা যায়। 'পল্লিজননী' কবিতায় রুগ্ণ ছেলেটির পরিবার অত্যস্ত অসহায়। দারিদ্র্যের কষাঘাতে তাদের জীবন জর্জরিত। দুঃখিনী মা তার সন্তানের চিকিৎসা করাতে পারেনি। অসুস্থ ছেলের ওষুধ কিনতে পারেনি। তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ যেন তার সন্তানকে সুস্থতা দান করেন। সন্তানকে সুচিকিৎসা দিতে না পারায় মমতাময়ী মায়ের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়েছে। মায়ের মনে বিভিন্ন ধরনের শঙ্কা জেগে উঠেছে। সন্তান আদৌ বাঁচবে কি না এ দুশ্চিতা মা-কে অস্থির করে তুলেছে। 'পল্লিজননী' কবিতায় একজন মা দারিদ্র্যতার কারণে রুগ্ণ ছেলের চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছেন। উদ্দীপকের ইসমাইল সাহেব একজন ধনাঢ্য ব্যবসায়ী। সুরম্য অট্রালিকায় বাস করেন। তার পরিবারে কোনো অভাব-অনটন নেই। দারিদ্র্য কী জিনিস তা তিনি জানেন না। তার একমাত্র আদরের মেয়ে ডলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডলি অসুস্থ হলে ইসমাইল সাহেব দিশেহারা হয়ে পড়েন। দেশে-বিদেশে ডলির উন্নত চিকিৎসা করান। রোগ-মুক্তির আশায় প্রচুর দান-খয়রাত করেন। অর্থাৎ আর্থিকভাবে তিনি স্বচ্ছল হওয়ার কারণে মেয়ের চিকিৎসা করাতে সক্ষম হন। কিন্তু 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির মা টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেনি। আর্থিক অস্বচ্ছলতার দিকটি এখানে প্রকট আকার ধারণ করেছে। তাই আমরা বলতে পারি। উদ্দীপকের ডলিদের অবস্থার সঙ্গে 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ডলিদের অবস্থার সঙ্গে 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির পরি…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর