নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শকসমাজ- কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: নাটক দর্শক শ্রেণির সামনে অভিনীত হওয়ার মাধ্যমে সরাসরি সমাজকে প্রভাবিত করে বলেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। বিশ্বসাহিত্যের সবচেয়ে প্রাচীন সাহিত্য হলো নাটক। নাটক প্রাচীনকালে পুস্তকাকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না। এটি অভিনীত হতো। নাটকের উদ্দেশ্য পাঠক নয়, সর্বকালেই দর্শক সমাজ। নাটকে অভিনেতাদের সঙ্গে দর্শকশ্রেণির মনোভাবে একটি সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। দর্শকশ্রেণি যেহেতু সমাজেরই অংশ, তাই বলা যায় যে, অভিনয়ের মাধ্যমে দর্শকের মধ্যে সংযোগ স্থাপন করে নাটক সমাজকে সরাসরি প্রভাবিত করে। এজন্যই বলা হয়, "নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক-সমাজ।"
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শকসমাজ- কেন? বুঝিয়ে লেখো।
উত্তর