'দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।'- বুঝিয়ে লেখো।
উত্তর: 'দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ' বলতে নিজ দেশের ভাষায় ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। সতেরো শতকে নিজের দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি একশ্রেণির কুসংস্কারাচ্ছন্ন ও উন্নাসিক মানুষ অবজ্ঞা পোষণ করত। তারা আরবি-ফারসি ভাষা ও সংস্কৃতিকে অধিক গুরুত্ব দিতে আরম্ভ করে। স্বদেশে থেকে যারা স্বদেশের ভাষার প্রতি অবজ্ঞা করে তারা মূলত শিকড়হীন পরগাছার মতো। মূলত নিজ দেশের ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও নিজ ভাষা চর্চার গুরুত্ব বোঝানোর জন্য কবি একথা বলেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।'- বুঝিয়ে লেখো।
উত্তর