উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি অবজ্ঞার দিকটি ফুটে উঠেছে। 'বঙ্গবাণী' কবিতায় মাতৃভাষার প্রতি আবদুল হাকিমের গভীর অনুরাগ লক্ষ করা যায়। কবি মাতৃভাষাকে অত্যন্ত ভালোবাসেন। তবে অন্য কোনো ভাষাকে তিনি ঘৃণা করেন না। আরবি-ফারসি বা অন্য কোনো ভাষার প্রতি তার কোনো হিংসা নেই। কিন্তু আমাদের দেশে কতিপয় ব্যক্তিবর্গ মাতৃভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শন করে। কবি তাদেরকে মোটেও পছন্দ করেন না। কবি তাদেরকে নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে পরামর্শ দিয়েছেন। এমনকি কবি তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের জন্মপরিচয় নিয়েও কবি যথেষ্ট সন্দেহান। উদ্দীপকের হাসান সাহেব তার ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছেন। এজন্য তার গর্বের কোনো শেষ নেই। তিনি মনে করেন ভাষিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা অধিক কার্যকরী। এজন্য তিনি ছেলেকে বাংলা ভাষা শেখান না। বাঙালি হয়েও বাংলা ভাষার প্রতি তার কোনো ভালোবাসা নেই। কারণ তিনি বাংলা ভাষা পছন্দ করেন না। বাংলা ভাষা তার মনে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে হাসান সাহেবের মনে বাংলা ভাষার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। তিনি ইংরেজি ভাষাকেই সবচেয়ে প্রাধান্য দেন। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি অবজ্ঞার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটি ফুটে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর