"অনুরাগের প্রিয় শাখাটি উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্যপূর্ণ"- 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: "অনুরাগের প্রিয় শাখাটি উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্যপূর্ণ"- 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে মন্তব্যটিকে যথার্থ বলা যায়। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো ছোটোগল্প। ছোটোগল্পের মধ্যে ছোটো পরিসরে কাহিনি বর্ণিত হয়। বৃহৎ দৃষ্টিভঙ্গি পরিহার করে জীবনের খণ্ডিত রূপকে ছোটোগল্পের মধ্যে রূপদান করা হয়। ছোটোগল্পের পরিধি ছোটো হওয়ায় অল্প সময়ের মধ্যেই তা পড়ে শেষ করা যায়। ছোটোগল্পের মধ্যে ঘটনার কোনো ঘনঘটা থাকে না। এমনকি কোনো তত্ত্ব বা উপদেশমূলক কোনো কথাও থাকে না। ছোটোগল্পের আরম্ভটা হয় অনেকটা নাটকীয়ভাবে। এর সমাপ্তিও ঘটে নাটকীয় কায়দায়। ছোটোগল্প শেষ হয়েও যেন মনে হয় শেষ হয়নি। পাঠক হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থেকেই যায়। উদ্দীপকের অনুরাগ সাহিত্যের যে শাখাটি পছন্দ করে তা হলো ছোটোগল্প। ছোটোগল্প আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পড়ে শেষ করা যায়। কারণ ছোটোগল্পে কাহিনির বিস্তৃতি থাকে না। জীবনের খণ্ডিত একটি রূপ ছোটোগল্পে তুলে ধরা হয়। অতিরঞ্জিত কোনো বিষয় ও ব্যক্তিগত জীবনানুভূতি ছোটোগল্পে স্থান পায় না। কাহিনির মূল বিষয়টিকে অত্যন্ত দক্ষতার সাথে প্রাণবন্তরূপে ছোটোগল্পে বর্ণনা করতে হয়। কাহিনির প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক পরিবেশের বিবরণ ছোটোগল্পে এড়িয়ে যেতে হয়। কেবলমাত্র গল্পের মূল নির্যাসটুকুই ছোটোগল্পে ফুটে ওঠে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের অনুরাগের প্রিয় শাখাটি উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্যপূর্ণ। উদ্দীপকে কেবল আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পড়ে শেষ করা যায় এ বৈশিষ্ট্যটির কথা বলা হয়েছে। কিন্তু এটি ব্যতীত ছোটোগল্পের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেমন কাহিনিতে সহস্র ঘটনা থাকলেও কেবল একটি দিক ছোটোগল্পে স্থান পায়। ছোটোগল্পে কোনো তত্ত্বকথা বা উপদেশাবলি থাকে না। ছোটোগল্প পাঠ করার পরেও অন্তরে অতৃপ্তি রয়ে যায়। যেন মনে হয় গল্পটি শেষ হয়েও শেষ হলো না। তাছাড়া ছোটোগল্পের শুরু ও শেষ হয় নাটকীয়ভাবে। এসব বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেনি। সুতরাং উদ্দীপকের উল্লিখিত একটি দিক ছাড়াও ছোটোগল্প আরও অনেক বৈশিষ্ট্যপূর্ণ বলেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"অনুরাগের প্রিয় শাখাটি উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও আরও অনেক বৈশিষ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর