উদ্দীপকের ফাতিন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের ফাতিন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পারেনি বলেই আমি মনে করি। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একজন এতিম বালক। কলেরা মহামারীতে তার পরিবারের সবাই মারা যায়। ভাগ্যক্রমে বুধা মহামারীর হাত থেকে বেঁচে যায়। পরিবারের সবাইকে হারিয়ে বুধা শোকের সাগরে হাবুডুবু খায়। বুধার মন থেকে মৃত্যুর ভয় হারিয়ে যায়। পাকবাহিনী বুধাদের গ্রামে এসে নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে মারে। এতে বুধার মনে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। সাহসী বুধা দেশের মানুষের মুক্তির জন্য মুক্তিবাহিনীতে যোগ দেয়। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সে অনেক কঠিন অভিযানে অংশগ্রহণ করে। প্রতিটি অভিযানেই সে সফল হয়। বুধা একজন অকুতোভয় কিশোর মুক্তিযোদ্ধা। উদ্দীপকের ফাতিন তার বাবা-মা ও বড়ো দুই বোনকে হারিয়ে এতিম হয়েছে। করোনা ভাইরাসের কারণে তার পরিবারের সবাই পরপারে পাড়ি জমিয়েছে। ফাতিনের হৃদয়ে শুধু আপনজন হারানোর বেদনা বিরাজ করছে। সে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। কেউ কিছু দিলে খায়। তার আচার-আচরণ দেখে সবাই ভাবে সে পাগল হয়ে গেছে। মূলত ফাতিন শোকে মূহ্যমান হওয়ার জন্যই তার এমন পরিণতি হয়েছে। সে নিয়তির নির্মম পরিহাসের শিকার। তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্কিত ঘটনা তার জীবনটাকে ওলট-পালট করে দিয়েছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ফাতিন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। কারণ বুধা ও ফাতিনের মধ্যে কেবল এতিম হওয়ার ঘটনার মিল রয়েছে। এছাড়া অন্য কিছুর মিল নেই। বুধা এতিম হওয়ার পর পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। সে বয়সে কিশোর হলেও মুক্তিবাহিনীতে যোগ দিয়ে অনেক বড়ো অভিযানে অংশ নেয়। সে অত্যন্ত সাহসী ও দূরদর্শী। তার সাহসিকতায় মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিন মুগ্ধ হয়। এসব দিক উদ্দীপকের ফাতিনের মধ্যে অনুপস্থিত। তাই একথা সন্দেহাতীতভাবেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ফাতিন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ফাতিন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিন…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর