'নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী'?'- কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর: মুক্তিযুদ্ধের বিশেষ উদ্দীপনামূলক ধ্বনি জয়বাংলা ও বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করে বুধা বলেছে- 'নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী?' মুক্তিযুদ্ধের সময় বাঙালির প্রেরণামূলক ধ্বনি ছিল জয়বাংলা। এ ধ্বনির মাধ্যমে মুক্তিযোদ্ধারা যুদ্ধের অনুপ্রেরণা লাভ করে। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধারা জয়বাংলা স্লোগান দিয়ে নদীপথে যখন নৌকায় চলাচল করে তখন বুধা ভাবতে থাকে নদীর নাম যমুনা, করোতোয়া, পদ্মা না হয়ে জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী তাতে। অর্থাৎ বুধা জয়বাংলা ধ্বনি অন্তরে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যেই আলোচ্য মন্তব্যটি করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী'?'- কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর