"উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে 'পল্লিজননী' কবিতার মায়ের অপত্য ম্নেহের দিকটিই যেন প্রকাশিত।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে 'পল্লিজননী' কবিতার মায়ের অপত্যস্নেহের দিকটিই যেন প্রকাশিত।"- মন্তব্যটি যথার্থ। 'পল্লিজননী' কবিতায় পল্লি এলাকার এক দুঃখিনী মায়ের দুঃখগাঁথা ফুটে উঠেছে। একজন মা অভাবের তাড়নায় সন্তানের চিকিৎসা করাতে পারেনি। তার সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। একজন মায়ের নিকট এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সন্তানের কোনো আবদার তিনি মেটাতে পারেননি। সন্তানকে বিভিন্নভাবে বোঝানোর মাধ্যমে তার আবদারের বিষয়টি ধামাচাপা দিয়েছেন। অসুস্থ সন্তান আর সুস্থ হবে নাকি মৃত্যুর কোলে ঢলে পড়বে এ অস্থিরতায় মায়ের বুক ফেটে যাচ্ছে। তাই সন্তানের সুস্থতার জন্য সারাক্ষণ দোয়া করেছেন। মায়ের সংসারে দারিদ্র্যতা থাকলেও সন্তানের প্রতি স্নেহ মায়া-মমতার কোনো ঘাটতি নেই। সন্তানের প্রতি মায়ের অপত্যস্নেহের দিকটি স্পষ্টভাবেই লক্ষ করা যায়। উদ্দীপকের দিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করলে দেখতে পাই, ইসমাইল সাহেব একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি সুরম্য অস্টালিকায় বসবাস করেন। দারিদ্র্যতার বেদনায় তিনি জর্জরিত নন। তার একমাত্র কন্যা ডলি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান। কারণ তিনি মেয়েকে অত্যন্ত স্নেহ করেন। মেয়ের প্রতি তার ভালোবাসার কোনো ঘাটতি নেই। যেকোনো মূল্যেই তিনি মেয়েকে সুস্থ করতে চান। এজন্য দেশে-বিদেশে মেয়ের উন্নত চিকিৎসা করান। এত কিছু করার পরেও মেয়ে সুস্থ না হওয়ায় তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন। গরিব-দুঃখী মানুষকে প্রচুর দান-খয়রাত করেন। তিনি মেয়ের দ্রুত সুস্থতা কামনা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে 'পল্লিজননী' কবিতার দুঃখিনী মায়ের অপত্যস্নেহের দিকটি স্পষ্টভাবেই দৃশ্যমান হয়েছে। উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মধ্যে দারিদ্র্যের বিষয়টি কেবল বৈসাদৃশ্য হিসেবে দেখানো হয়েছে। উদ্দীপকের ইসমাইল সাহেব ধনাঢ্য ব্যবসায়ী আর 'পল্লিজননী' কবিতার রুগ্ণ ছেলেটির মা অত্যন্ত গরিব। কিন্তু সন্তানের প্রতি স্নেহ-ভালোবাসার দিকটি উভয় স্থানেই ফুটে উঠেছে। সন্তানের প্রতি স্নেহ ও মায়া-মমতার অটুট বন্ধন আর্থিক স্বচ্ছলতা বা অস্বচ্ছলতার ওপর নির্ভর করে না। প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকেই সন্তানকে গভীরভাবে ভালোবাসেন। যার প্রমাণ আমরা উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মধ্যে খুঁজে পাই। সুতরাং এটা সন্দেহাতীতভাবেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে 'পল্লিজননী' কবিতার মায়ের অপত্যম্নেহের দিকটিই যেন প্রকাশিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে 'পল্লিজননী' কবিতার মায়ের অ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর