"উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। কারণ তাকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে। বুধা একজন কিশোর মুক্তিযোদ্ধা। সে বয়সে কিশোর হলেও অত্যন্ত সাহসী। কারণ সে মা-বাবা, ভাই-বোন হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তার জীবনে আর হারাবার কিছু নেই। সে পাকিস্তানি সৈন্যদের ধ্বংস লীলা দেখে অত্যন্ত ব্যথিত হয়। আর তাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাই সে মুক্তিবাহিনীতে যোগ দেয়। আর মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমেই সে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে সে বীরত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে ১৯৭১ সালের েপ্রক্ষাপটের চিত্রকে তুলে ধরা হয়েছে। বিজয়পুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করে গণহত্যা চালায়। তারা বাংলার পথ-প্রান্তরকে রক্তে রঞ্জিত করে। গ্রামের বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এমন পরিস্থিতিতে গ্রামের সাহসী কিশোর বিপ্লব প্রতিবাদী হয়ে ওঠে। তাদের ধ্বাংসাত্মক কর্মকান্ডের অবসান ঘটানোর জন্য মুক্তিবাহিনীতে যোগ দেয়। মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমেই তার ইচ্ছার প্রতিফলন ঘটে। পরবর্তীতে সে সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই কিশোর মুক্তিযোদ্ধা বিপ্লব প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কিশোর বিপ্লব যেন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিনিধি। কারণ কিশোর বিপ্লব দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেয়। আবার 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাও একই কারণে মুক্তিযুদ্ধে যোগ দেয়। পাকিস্তানিদের অত্যাচার থেকে এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখে কিশোর বুধা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার কর্মকাণ্ডের বাস্তব প্রতিফলন আমরা উদ্দীপকের বিপ্লবের মাঝেও লক্ষ করি। তারা দুজনেই মূলত একই আদর্শের অনুসারী। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক তাই বলা যায়, কিশোর বিপ্লব যেন বুধার আদর্শেই উজ্জীবিত। সতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলেই আমি মনে করি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর