উদ্দীপকের সাজিদের মায়ের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাজিদের মায়ের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের শহিদ মধুর মায়ের চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মধু পাকবাহিনীর হাতে শহিদ হয়েছে। তার ভাই মুক্তিযুদ্ধে যোগ দিতে বাড়ি ছেড়ে চলে গেছে। একটিমাত্র বোন সেও শ্বশুরবাড়িতে। সন্তান হারানোর বেদনায় মধুর মা গভীরভাবে দুঃখভারাক্রান্ত। এমন পরিস্থিতিতে বুধাকে দেখে তিনি সন্তান হারানোর ব্যথা কিছুটা ভুলে থাকতে চান। বুধাকে তিনি তৃপ্তি করে খাওয়ান, চোখে চোখে রাখতে চান; যা সন্তানপ্রীতির গভীর পরিচয় বহন করে। উদ্দীপকের সাজিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করে দেশকে স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন হয়। বন্ধুরা সবাই ফিরে এলেও সাজিদ আর ফিরে আসেনি। সাজিদের মা এখনো সাজিদের বন্ধুদের দেখলে কান্নায় ভেঙে পড়েন। 'কাকতাড়ুয়া' উপন্যাসের মধুর মায়ের মতো সাজিদের মাও সাজিদের বন্ধুদের দেখলে কান্না চেপে রাখতে পারে না। সন্তান হারানোর বেদনা এবং বাৎসল্যের দিকটি উদ্দীপকের সাজিদের মা এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের মধুর মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাজিদের মায়ের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর