উদ্দীপকের অংশ-২ এ 'মানুষ' কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অংশ-২ এ 'মানুষ' কবিতায় উল্লেখিত পূজারি ও মোল্লা সাহেবের চরিত্রদ্বয়ের অমানবিক আচরণের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'মানুষ' কবিতায় কবি মানুষের নির্মমতাকে উল্লেখ করেছেন। জীর্ণ-শীর্ণ পথিক খাবার ভিক্ষা চেয়ে পূজারির দ্বারা মন্দির থেকে প্রত্যাখ্যাত হয়। মোল্লা সাহেবও তাকে তিরস্কার করে বের করে দেয়। তাদের দুর্ব্যবহারের দরুন অভুক্ত ভুখারি রাস্তায় নামতে বাধ্য হয়। উদ্দীপকে হাশরের দিনে সৃষ্টিকর্তার নিকট মানুষের কৃতকর্মের জবাবদিহিতার একটা চিত্র প্রকাশ পেয়েছে। খোদা মানুষের কাছে খাবার প্রার্থনা করলেও মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে। আদম সন্তানকে এখানে হিংস্রতার নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। আদম সন্তান পৃথিবীর বুকে নিজেদের স্বার্থ রক্ষার্থে গরিব-অসহায় মানুষের প্রতি বর্বর আচরণ করেছে। এই দিক থেকে উদ্দীপকের আদম সন্তান 'মানুষ' কবিতায় মোল্লা-পুরোহিতের প্রতিনিধি হিসেবে অমানবিক আচরণ প্রদর্শন করেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের অংশ-২ এ 'মানুষ' কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর