উদ্দীপকের অংশ-১ এর মূলভাব 'মানুষ' কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করে কি? কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অংশ-১ এর মূলভাব 'মানুষ' কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কবির 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ কবিতায় বর্ণিত হয়েছে, পৃথিবীতে নানা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র আছে। কিন্তু দেশ-কাল-পাত্রভেদে মানুষ অভিন্ন। নিরন্ন অসহায় মানুষকে অনেকেই সামর্থ্য থাকার পরেও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত কিংবা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে যে বড়ো কিছু হতে পারে না ধর্মে তো সে কথাই বলে। মানুষ ঘৃণ্য নয়, ধর্মগ্রন্থের থেকেও পবিত্র। মানুষই সবকিছু থেকে মহীয়ান। উদ্দীপকের অংশ-১ এ ভেদাভেদহীন সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। যে সমাজের মানুষের সবাই মিলেমিশে বসবাস করবে। সব অহংকার ভুলে সবাই খাবার ভাগাভাগি করে খাবে। কারও প্রতি কেউ অবিচার করবে না। সাম্যের ভিত্তিতে সবাই একতাবদ্ধ হয়ে অভিন্ন সমাজ গড়ে তুলবে। 'মানুষ' কবিতায় মানুষকে সবকিছুর উর্ধ্বে ভাবার যে চেতনাটি প্রকাশ পেয়েছে, সেই চেতনাটি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। 'মানুষ' কবিতায়ও কবি ধর্মগ্রন্থ, ধর্ম, দেশ, কাল, জাতি সমস্ত কিছুর উর্ধ্বে মানুষের জয়গান গেয়েছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের অংশ-১এর মূলভাব 'মানুষ' কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের অংশ-১ এর মূলভাব 'মানুষ' কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করে …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর