'তোকে দেখেই বুঝতে পারছি দেশটা স্বাধীন হবে'- মিঠুর একথা বলার কারণ কী?
উত্তর: বুধার দেশপ্রেম, সাহসিকতা ও প্রতিশোধস্পৃহা দেখে মিঠু কথাটি বলেছে। পরিকল্পনা অনুযায়ী বুধা রাজাকার আহাদ মুন্সির ঘরে আগুন দেওয়ার পর আলি ও মিঠু তার সঙ্গে দেখা করতে আসে। বুধাকে তারা বুকে জড়িয়ে ধরে বলে, 'তুই আমাদের শক্তি। এখন আমাদের সামনে অনেক কাজ। আমরা মুক্তিবাহিনীতে যোগ দিতে যাচ্ছি। সময়মতো আসব।' বুধা তখন তাদের বলে, আমি তোমাদের জন্য তৈরি থাকব। যখনই আসবে দেখবে আমি রেডি। তখন মিঠু বলে, শাবাশ। তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'তোকে দেখেই বুঝতে পারছি দেশটা স্বাধীন হবে'- মিঠুর একথা বলার কারণ কী?
উত্তর