উদ্দীপকে 'পল্লিজননী' কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'পল্লিজননী' কবিতার মাতৃস্নেহের শাশ্বত রূপটি প্রতিফলিত হয়েছে। 'পল্লিজননী' কবিতায় দরিদ্র পরিবারের ছেলেটির সুচিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয় না। গ্রামাঞ্চল বলে ভালো ডাক্তার বা হাসপাতাল নেই। তাছাড়া ছেলেটির মা অভাবের কারণে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারে না রুগৃণ ছেলেটির। ফলে ছেলের শিয়রে বসে মানত আর তজবি জপে রোগমুক্তি কামনা করে। পল্লিজননীর সংসারে অভাব-অনটন থাকলেও মাতৃস্নেহের কোনো ঘাটতি নেই। উদ্দীপকে মা ও সন্তানের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে। উদ্দীপকের কবি তাঁর মায়ের মুখ দেখে সব দুঃখ-কষ্ট ভুলে যান। মায়ের কোলে শুয়ে তিনি পরম শান্তি পান। কবির মা কবিকে অনেক আদর-স্নেহ করেন। স্নেহ-ভালোবাসা দিয়ে কবির বুকটি ভরিয়ে রাখেন। তাই বলা যায়, উদ্দীপকে 'পল্লিজননী' কবিতার মাতৃস্নেহের শাশ্বত রূপটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'পল্লিজননী' কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর