উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক প্রতিনিধিত্ব করে।- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক প্রতিনিধিত্ব করে।- মন্তব্যটি যথার্থ। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের আর্তনাদে কেঁপে ওঠে বাংলার আকাশ-বাতাস। পাকিস্তানি হানাদার বাহিনীর এ নির্মমতা দমিয়ে রাখতে পারেনি বাঙালিকে। উদ্দীপকে শহরের বুকে চালানো পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসের চিত্র প্রতিফলিত হয়েছে। তারা ট্যাঙ্ক নিয়ে দানবের মতো আক্রমণ চালিয়েছিল শহরের মানুষের ওপর। তাদের আক্রমণে ছাত্রাবাস, বস্তি সব উজাড় হয়ে যায়। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা প্রতিফলিত হয়েছে। উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র বুধার মধ্য দিয়ে কিশোরমনের মুক্তিযুদ্ধের চেতনা প্রকাশ পেয়েছে। বুধা কিশোর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি। বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে ভয়হীন সত্তায় বুধা স্বাধীনভাবে বেড়ে ওঠে। উপন্যাসে প্রতিফলিত হয়েছে গ্রামের মানুষের সহজ-সরল জীবনের চিত্র; প্রকাশ পেয়েছে বুধার বেঁচে থাকার লড়াই। পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামে আক্রমণ করলে তাদের প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে বুধার যোগ দেওয়া; রাজাকার আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেওয়া; মিলিটারি ক্যাম্পের বাঙ্কারে বুধার মাইন পুঁতে রেখে তাদের ধ্বংসযজ্ঞের পাল্টা জবাব দেওয়া ইত্যাদি বিষয়ও উপন্যাসে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে শুধু শহরের বুকে হানাদার বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে; সেখানে মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র অনুপস্থিত। উদ্দীপকে কেবল 'কাকতাড়ুয়া' উপন্যাসের এই একটি দিকের প্রতিফলন ঘটেছে। এই বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক প্রতিনিধিত্ব করে।- উক্তিটি …
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর