ফুলকলি বুধার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: বুধা ফুলকলির প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিলে ফুলকলি বুধার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। রাজাকার কমান্ডারের বাড়িতে কীভাবে আগুন লাগে বাড়ির লোকজন তা হদিস করতে পারে না। তারা মনে করে কাজের মেয়েটি রান্নার পরে পাটকাঠি চুলার পাশে রাখায় কারণে সেখান থেকে আগুন লেগেছে। তাই তারা কাজের মেয়ে ফুলকলিকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জামগাছের নিচে মেয়েটি কাঁদতে থাকলে বুধা তাকে দুটো জিলাপি দেয়। মেয়েটির জন্য বুধা, মলম নিয়ে আসে এবং বিশ্রামে জন্য আতা ফুপুর বাড়িতে নিয়ে যেতে চায়। বুধা দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে ফুলকলি তা জানার পর বুধাকে সে যুদ্ধ বলে ডাকতে চায়। এসব কারণে ফুলকলি বুধার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফুলকলি বুধার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর