উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের খানসেনাদের অত্যাচার, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের লাখ লাখ বাঙালির জীবন কেড়ে নেয়। অত্যাচার ও নির্যাতনের শিকার হয় অসংখ্য নিরীহ মানুষ। আর পাকিস্তানি সেনাদের সহযোগিতায় এগিয়ে আসে এদেশের কিছু বিশ্বাসঘাতক রাজাকার-আলবদর। উদ্দীপকে শহরের বুকে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের বিষয়টি প্রকাশ পেয়েছে। পাকিস্তানিরা দানবের মতো ট্যাঙ্ক নিয়ে শহরে প্রবেশ করে। তারা ট্যাঙ্কের গোলায় ছাত্রাবাস, বস্তি উজাড় করে দেয়। তারা মেশিনগান আর রাইফেল দিয়ে শহরের সর্বত্র ধ্বংসযজ্ঞ চালায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাদের অত্যাচার-নিপীড়নে পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। তারা বুধাদের গ্রামে ঢুকে ঘর-বাড়ি, দোকানপাট পুড়িয়ে দেয়। নির্বিচারে মানুষ হত্যা করে। তাদের হিংস্রতায় গ্রামটিতে নেমে আসে আতঙ্কের ছায়া। পাকিস্তানি সেনাদের ধ্বংসযজ্ঞ গ্রামে ও শহরে সমানভাবে চলেছিল। এ দিকটিই উদ্দীপক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর