উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন। মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন। মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন ও নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। এ দেশের মানুষ তাদের সেই অন্যায় সহ্য করেনি। কিশোর-যুবকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। সুযোগ থাকা সত্ত্বেও পাকিস্তানি বাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে যায়নি উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা। তারা দুজনেই পাকিস্তানি সেনাদের নির্মম ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছে। নিজের দেশের সাধারণ মানুষের ওপর এমন অন্যায় অত্যাচার হতে দেখে উপন্যাসে বুধার চোখ লাল হতে থাকে। সে পাকিস্তানি সেনাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই সে গ্রাম ছেড়ে পালাতে চায়নি, গ্রামে থেকে প্রতিশোধ নিতে চেয়েছে। তার মতো উদ্দীপকের আব্দুল হাইও দেশের জন্য লড়াই করতে চেয়েছেন। সবাই পালিয়ে গেলেও তিনি পালাননি। তিনি ভেবেছেন সবাই পালিয়ে গেলে দেশ স্বাধীন হবে কীভাবে। তাই তিনি অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা এবং উপন্যাসের বুধা পালিয়ে যেতে চায়নি, তারা দুজনই শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছিল। তাদের সেই ক্ষোভের কারণ স্বদেশের প্রতি গভীর ভালোবাসা। শত্রুদের নিশ্চিহ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য। উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এ দিক থেকে এক ও অভিন্ন। সুতরাং মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর