'একটি ভয়াবহ কুটিল রাত'- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'একটি ভয়াবহ কুটিল রাত' বলতে 'কাকতাড়ুয়া' উপন্যাসে যে রাতে বুধা ওর বাবা-মা, ভাই-বোন সবাইকে হারায় সেই রাতকে বোঝানো হয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে এক রাতেই বুধাদের গ্রাম উজাড় হয়ে যায়। বুধার চোখের সামনে তার বাবা-মা, ভাই-বোনদের মৃত্যু হয়। সেদিন ঘরে কোনো আলো ছিল না। একমাত্র বাতিও কেরোসিনের অভাবে নিভে গিয়েছিল। সেদিন এতগুলো মানুষের মৃত্যু আর অন্ধকার মিলে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছিল। সে রাতের সেই ভয়াবহতা বোঝাতেই লেখিকা সে রাতটিকে 'একটি ভয়াবহ কুটিল রাত' বলে আখ্যায়িত করেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'একটি ভয়াবহ কুটিল রাত'- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর