উদ্দীপকটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি মিলিটারির ভয়ে গ্রামের মানুষের গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে নিরস্ত্র নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে হত্যা করে অসংখ্য মানুষকে। এর পর থেকেই প্রাণভয়ে শহর ও গ্রাম ছেড়ে পালাতে থাকে এদেশের মানুষ। তারা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে আত্মরক্ষার, বিষয়টি প্রকাশ পেয়েছে। গ্রামে মিলিটারি এসে জ্বালিয়ে পুড়িয়ে দেয় দোকানপাট, ঘরবাড়ি। গুলি করে হত্যা করে মানুষ। তাই তাদের ভয়ে নোলক বুয়া, রানি, বুধার চাচি ও হরিকাকুর মতো অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছে। উদ্দীপকেও এ ধরনের ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। পাকিস্তানি মিলিটারি নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। দলে দলে লোকজন তখন প্রাণভয়ে পালাতে থাকে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর