“কৌশলগত ভিন্নতা থাকলেও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর মোহাম্মদ শেখের লক্ষ্য এক ও অভিন্ন”- মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ কর।
উত্তর: “কৌশলগত ভিন্নতা থাকলেও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর মোহাম্মদ শেখের লক্ষ্য এক ও অভিন্ন”- মন্তব্যটি যৌক্তিক। দেশপ্রেমিক যোদ্ধারা দেশকে রক্ষা করার জন্য শত্রুকে আক্রমণ করে। তাদের যুদ্ধ কৌশল বিভিন্ন রকম হতে পারে। তবে কৌশলগত পার্থক্য থাকলেও দেশপ্রেমের লক্ষ্য একটাই- দেশকে রক্ষা করা। উদ্দীপকের নূর মোহাম্মদ শেখ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি শত্রুদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন। এই যুদ্ধে তিনি জায়গা বদল করে করে যুদ্ধ করতে থাকেন। নিজের অবস্থান পরিবর্তন করে এভাবে যুদ্ধ করা তাঁর যুদ্ধ কৌশলের অংশ। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাও একজন মুক্তিযোদ্ধা। কিন্তু সে সরাসরি যুদ্ধ করেনি, গেরিলা আক্রমণ করেছে। সুকৌশলে বুধা মিলিটারির বাঙ্কারে মাইন পুঁতে আসে। সেই মাইন বিস্ফোরিত হয়ে পাকিস্তানি সেনারা নিহত হয়। উদ্দীপকের নূর মোহাম্মদ শেখ এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা উভয়েই মুক্তিযোদ্ধা। তাঁরা দেশের জন্য যুদ্ধ করেন। একজন সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন, অন্যজন গেরিলা যুদ্ধে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“কৌশলগত ভিন্নতা থাকলেও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর …
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর