“লোকে জানুক যে, আমি স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছি।”- বুধার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তর: 'লোকে জানুক যে, আমি স্বাধীনতার যুদ্ধে শহিদ হয়েছি' উক্তিটির দ্বারা দেশের প্রতি বুধার অসীম ভালোবাসা এবং আত্মত্যাগের মানসিকতা প্রকাশ পেয়েছে। রাজাকার তিনজন বুধাকে মাঠে নিয়ে গিয়ে কাকতাড়ুয়া বানায় এবং তাকে হত্যার হুমকি দেয়। এতে বুধা বিরক্ত হয়ে বলে তারা যেন তাকে একেবারেই মেরে ফেলে। তাতে লোকজন জানবে যে বুধা দেশের জন্য শহিদ হয়েছে। এই কথা শুনে রাজাকাররা আরও বেশি ক্ষিপ্ত হয়ে বুধাকে আঘাত করে। রাজাকারদের সামনে এই কথা বলার যে দুঃসাহস, বুধার এই দুঃসাহসের মূলে রয়েছে অসীম দেশপ্রেম।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“লোকে জানুক যে, আমি স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছি।”- বুধার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তর