“উদ্দীপকের শেষ দুই চরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তব চিত্রকে ধারণ করে।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের শেষ দুই চরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তব চিত্রকে ধারণ করে।"- মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন চালায়। তারা নির্বিচারে মানুষ হত্যা করে। তাদের ভয়ে হাজার হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালাতে থাকে। হানাদার বাহিনীর অত্যাচারে এদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধ সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে, কিশোর মুক্তিযোদ্ধা বুধার সাহস ও দেশেপ্রেম, পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচার-নির্যাতন থেকে বুধার গ্রামের মানুষের পালিয়ে যাওয়ার বিষয় প্রতিফলিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে নিশ্চিহ্ন করে দিতে আধুনিক সব অস্ত্র নিয়ে এদেশে ধ্বংসযজ্ঞ চালায়। তাদের অত্যাচারে এদেশের লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়ায়। বুধার গ্রামের মানুষও পালিয়ে যায়। যুদ্ধের সময় জীবন বাঁচাতে মানুষের এই পালিয়ে যাওয়ার ঘটনাটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সেখানেও মানুষ পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে রাস্তার দু'পাশে আশ্রয় নিয়েছে। তারা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাকিস্তানি হানাদার বাহিনী বুধাদের গ্রাম ঢুকে গ্রামের মানুষের ঘরবাড়ি, বাজারের দোকানপাট সব পুড়িয়ে দেয়। এসব কাজে এদেশের শত্রু দালাল, রাজাকার, আলবদররা পাকিস্তানি সেনাদের নানাভাবে সহযোগিতা করে। শত্রুর-অত্যাচারে প্রতিদিন হাজার হাজার মানুষ পালিয়ে আত্মরক্ষা করে। উদ্দীপকের যশোর রোডের দু'ধারে আশ্রয় নেওয়া মানুষও শত্রুর আক্রমণে তাড়িত, উদ্বাস্তু। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকের শেষ দুই চরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তব চিত্রকে ধারণ …
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর