“উদ্দীপকে নৌকাডুবি আর 'কাকতাড়ুয়া' উপন্যাসে ক্যাম্পে মাইন বিস্ফোরণ ঘটানো- একই ধারায় উৎসারিত।”- বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকে নৌকাডুবি আর 'কাকতাড়ুয়া' উপন্যাসে ক্যাম্পে মাইন বিস্ফোরণ ঘটানো একই ধারায় উৎসারিত।"- মন্তব্যটি যথার্থ। বাঙালির ন্যায্য দাবিকে উপেক্ষা করে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের নৃশংসতা প্রথম দিকে বাঙালিকে ভীতসন্ত্রস্ত করে তোলে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করে শেষ পর্যন্ত এদেশ স্বাধীন করে। উদ্দীপকে এদেশের কোনো একটি গ্রামে আক্রমণ করার জন্য কিছু লোকের সহায়তায় মিলিটারিরা নৌকায় করে যাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পর কৌশলে মুক্তিযোদ্ধারা সেই নৌকা ডুবিয়ে দেয়। এতে কিছু সেনা নিহত হয়। এই ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের মিলিটারি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ চালানোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের নির্দেশে কিশোর বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে রেখে আসে। এটি বিস্ফোরিত হয়ে ক্যাম্প উড়ে যায় এবং মিলিটারিরা নিহত হয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একজন সাহসী কিশোর মুক্তিযোদ্ধা। সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে গেরিলা আক্রমণ করে মিলিটারি হত্যা করেছে। উদ্দীপকেও নৌকা ডুবিয়ে দিয়ে অনুরূপ কাজ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের নৌকাডুবি আর 'কাকতাড়ুয়া' উপন্যাসের ক্যাম্পে মাইন বিস্ফোরণের ঘটনা একসূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকে নৌকাডুবি আর 'কাকতাড়ুয়া' উপন্যাসে ক্যাম্পে মাইন বিস্ফোরণ…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর