'ভেতরে সুখের পুঁটিমাছ রুপালি ঝিলিক তুলে সাঁতরায়'- বুধার এই অনুভূতির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: 'ভেতরে সুখের পুঁটিমাছ রূপালি ঝিলিক তুলে সাঁতরায়'- বুধার এই অনুভূতির কারণ হলো মিলিটারি ক্যাম্পে তার খোঁজ নেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে। বুধার গ্রামের মুক্তিযোদ্ধারা মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিতে চায়। তাই মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন ক্যাম্পের খোঁজখবর নেওয়ার জন্য 'বুধাকে পাঠায়। বুধা কৌশলে সেখানে পৌঁছায়। কিন্তু আহাদ মুন্সি তাকে বেয়াদব বলে প্রহার করে। নানাভাবে শাস্তি দিতে থাকে। সেখান থেকে ফিরে আসার সময় তার হাঁটতে কষ্ট হয়, মাথা ঝিম ঝিম করে; কিন্তু মনের মধ্যে তার সুখের পুঁটি মাছ রুপোলি ঝিলিক তুলে সাঁতরায়। কতদিন আগে জেলেদের নৌকায় মাছ ধরতে গেলে জালভরা রুপোলি পুঁটি মাছ দেখে তার এমন আনন্দ হয়েছিল। আবার তার সেদিনের সেই আনন্দের অনুভূতিটি হয়। কারণ তার উদ্দেশ্য সফল হয়েছে। আর কয়েকদিন পর আবার এসে সব শান্তির জবাব দিয়ে যাবে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ভেতরে সুখের পুঁটিমাছ রুপালি ঝিলিক তুলে সাঁতরায়'- বুধার এই অনুভূতির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর