উদ্দীপকের 'শত মানুষের দল' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের শত মানুষের দল 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের সময় মিলিটারির হাত থেকে বাঁচার জন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এবং মিলিটারির দেওয়া আগুনে ঘরবাড়ি হারানো মানুষের প্রতিনিধিত্ব করে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী অন্যায়ভাবে বাঙালির ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু করে। তারা এদেশকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে উল্লাসে মেতে ওঠে। তাদের অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে এবং জীবন রক্ষার জন্য এদেশের মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় ছুটে বেড়ায়। উদ্দীপকের কবিতাংশে ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে যশোর রোডের দুই ধারে উদ্বাস্তু মানুষের ঢল নামার কথা বলা হয়েছে। এখানে যুদ্ধের সময় জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের জন্য উদ্বাস্তু মানুষের স্রোতকে বোঝানো হয়েছে। তারা সবাই রাস্তার পাশে এসে আশ্রয় নিয়েছে আত্মরক্ষার জন্য। এরা সবাই ঘরহীন, কারও চোখে ঘুম নেই। তারা শত্রু দ্বারা তাড়িত, তাদের ভয়ে ভীত। উদ্দীপকের এই ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে উল্লেখিত মিলিটারির ভয়ে বুধার গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় গ্রামবাসীর ছুটে পালানোর ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বুধার গ্রামের লোকেরা পাকিস্তানি সেনাদের অত্যাচার-নির্যাতনের ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'শত মানুষের দল' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের প্রতিনিধিত্…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর