উদ্দীপকের কবিতাংশটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন বিশেষ দিককে নির্দেশ করে? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের কবিতাংশটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানিদের বর্বরতার দিকটি নির্দেশ করে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করেছিল। দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে লাখ লাখ মানুষ। ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। উদ্দীপকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধে অনেক মানুষ রক্ত দিল, প্রাণ দিয়ে যুদ্ধ করল। অনেক যুদ্ধ হলো, অনেক রক্ত গেল। সেই যুদ্ধে কবির ভাই-বোন হারিয়ে গেল। কবি আর কোথাও তাঁর ছোট ভাইকে দেখেন না। নরম নোলক পরা বোনটিকেও কবি আজ কোথাও দেখেন না। অর্থাৎ তারা শত্রুর হাতে প্রাণ দিয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও পাকিস্তানি বাহিনীর নির্মম ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। সারা দেশের মতো বুধাদের গ্রামেও মিলিটারি আসে, জ্বালিয়ে-পুড়িয়ে দেয় ঘরবাড়ি, দোকানপাট। গুলি করে হত্যা করে অসংখ্য মানুষ। তাই বলা যায় যে, উদ্দীপকের কবিতাংশটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানিদের বর্বরতার দিকটি নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের কবিতাংশটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন বিশেষ দিককে নির্দেশ…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর