উদ্দীপকে বর্ণিত দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সমগ্র দিক ধারণ করে কি? যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: না, উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সামগ্রিক দিক ধারণ করে না। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের ওপর অমানবিক নির্যাতন করে। এই নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদ করতে, বাঙালি মুক্তিবাহিনী গঠন করে। সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা পাকিস্তানি সেনাদের প্রতিহত করে। উদ্দীপকে বলা হয়েছে, স্বাধীনতার জন্য অনেক যুদ্ধ হলো, অনেক রক্ত গেল। প্রকৃতিতে শিমুল-তুলার মতো সোনা-রুপা ছড়াল বাতাস। ছোট ভাইটিকে কবি আর কোথাও দেখেন না। নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখেন না। কারণ তারা যুদ্ধে শহিদ হয়েছে। কবি কেবল পতাকা দেখেন, স্বাধীনতা দেখেন। কবির মনে প্রশ্ন জাগে তবে কি ভাই আজ স্বাধীন পতাকা? অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের গ্রামের এক সাহসী কিশোর বুধা। এক রাতে তার মা-বাবা, ভাই-বোন সবাই কলেরায় মারা যায়। প্রথমে চাচির কাছে আশ্রয় পেলেও পরবর্তীতে একা একাই কাটে বুধার জীবন। একদিন বুধাদের গ্রামে মিলিটারি ঢুকে পড়ে। একটু পরেই বাজারের চালাগুলো দাউ দাউ করে পুড়তে থাকে। গুলি করে মারে সালাম চাচা, রবিদাকে, একসঙ্গে আরও অনেককেই। বুধা প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে। রাজাকারের বাড়িতে আগুন দেয়, মাটি কাটার দলের সঙ্গে ভিড়ে মিলিটারি ক্যাম্পের চারদিকে বাঙ্কার খোঁড়ার কাজে লেগে যায় এবং কৌশলে এর ভেতর মাইন পুঁতে চলে আসে। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকে কবি যুদ্ধের কথা বলেছেন। স্বাধীন দেশের পতাকা পাওয়ার কথা বলেছেন। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসে ফুটে উঠেছে বুধার জীবনকাহিনি, তার সাহসী হয়ে ওঠা, গ্রামের মানুষের কথা, সশরীরে যুদ্ধে নামার কথা, পাকিস্তানি সেনাদের বর্বরতা, মুক্তিযোদ্ধাদের তৎপরতা ইত্যাদি বিষয়, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল পাকিস্তানি বাহিনীর বর্বরতা প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সামগ্রিক দিক ধারণ করে না।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সমগ্র দিক ধারণ করে কি?…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর