উদ্দীপকের ইশতিয়াক ও 'বহিপীর' নাটকের হাশেমের চেতনাপ্ত সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: মানুষের মানবীয় গুণাবলির মধ্যে একটি হলো সহানুভূতিশীল মানসিকতা। অন্যের দুঃখে সমব্যথী হওয়া, কারও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই মানুষের সহানুভূতিশীল মনোভাবের প্রকাশ ঘটে। নিজের ক্ষতিসাধন করেও সহানুভূতিশীল মানুষ অন্যের বিপদে এগিয়ে যায়। 'বহিপীর' নাটকে হাশেম আলি মানবীয় গুণসম্পন্ন এ যুবক। বজরায় তাহেরার সমস্যার প্রকৃতি সেই প্রথম উপলব্ধি করে। সে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে এবং নিজ মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে সাহায্য করে। তাহেরা আত্মহত্যা করতে চাইলে সে তাকে রক্ষা করে। পীরপ্রথায় বিশ্বাসের মতো কুসংস্কার তার নেই, তাই সে পীরের বিরুদ্ধে গিয়ে তাহেরাকে নিয়ে নতুন জীবনের পথে যায়। উদ্দীপকের ইশতিয়াকও হাশেম আলির মানসিকতাকে ধারণ করেছে। তাই বাবা-মা, প্রতিবেশীদের ঘোর বিরোধিতা করে সে তার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ইশতিয়াক হাশেম আলির মতো আধুনিক দৃষ্টিসম্পন্ন যুবক। তাই জিন-ভূত বা কবিরাজে সে বিশ্বাসী নয়। এসবের প্রতি তার প্রচণ্ড অনাস্থা। এসব দিক দিয়ে হাশেম ও ইশতিয়াকের চেতনাগত সাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ইশতিয়াক ও 'বহিপীর' নাটকের হাশেমের চেতনাপ্ত সাদৃশ্য বর্ণনা…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর