“উদ্দীপকে বর্ণিত সামাজিক চিত্রটি 'বহিপীর' নাটকের একটি শিক্ষণীয় দিক”- কথাটি যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকে বর্ণিত সামাজিক চিত্রটি 'বহিপীর' নাটকের একটি শিক্ষণীয় দিক”- কথাটি যুক্তিযুক্ত। কুসংস্কারাচ্ছন্নতা অজ্ঞতারই নামান্তর। যারা শিক্ষিত ও সচেতন তারা কুসংস্কারে বিশ্বাস করে না। তারা সমাজের সবার জন্য মঙ্গল বয়ে আনে। তাদের দ্বারা কারও ক্ষতি হয় না। উদ্দীপকে দেখা যায়, রাহেলা পানি আনতে গিয়ে মূর্ছা যায়। তার অবস্থা দেখে পরিবারের সবার ধারণা তাকে জিন-ভূতে ধরেছে। পাড়া-প্রতিবেশীরাও একই চিন্তা করে। তারা সবাই মিলে কবিরাজ ডেকে এনে ঝাড়ফুঁক করার ব্যবস্থা করতে চায়। তারা অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু রাহেলার ভাই শিক্ষিত ও সচেতন, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে রাহেলাকে ডাক্তারের কাছে নিয়ে তাকে সুস্থ করতে চায়। অন্যদিকে 'বহিপীর' নাটকেও তাহেরার পিতা-মাতা, জমিদার ও জমিদারগিন্নি সবাই পীরপ্রথায় বিশ্বাসী। কিন্তু হাশেম আলি মানবিক, সচেতন ও কুসংস্কারে বিশ্বাস করে না। 'বহিপীর' নাটকে লেখক সমাজের অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্ন অবস্থায় কুঠারাঘাত করেছেন। হাশেম আলির চিন্তা-চেতনার মধ্য দিয়ে সমস্ত সমাজব্যবস্থায় জেঁকে বসা অমানবিক পীরপ্রথার পরিবর্তন চেয়েছেন। যা আমরা উদ্দীপকে বর্ণিত সামাজিক চিত্রটিতে ফুটে উঠতে দেখি। সেখানেও শিক্ষিত ও সচেতন যুবক ইশতিয়াক কুসংকারচ্ছন্ন ঘুণে ধরা সমাজের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত *কথাটি যুক্তিযুক্ত।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত সামাজিক চিত্রটি 'বহিপীর' নাটকের একটি শিক্ষণীয় দিক”…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর