হাতেম আলি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে চাননি কেন?
উত্তর: হাতেম আলির মধ্যে মানবিক চেতনার জাগরণের ফলে তিনি বহিপীরের প্রস্তাব মোতাবেক তাহেরাকে তার হাতে তুলে দিতে চাননি। 'বহিপীর' নাটকে সময়মতো খাজনা পরিশোধ করতে না পারায় হাতেম আলির জমিদারি নিলামে উঠতে যাচ্ছে। তখন বহিপীর তার বিবি তাহেরাকে নিজের কাছে ফিরে পাওয়ার শর্তে হাতেম আলিকে টাকা দেওয়ার কথা বলেন। হাতেম আলি জানতে পারেন যে, তাহেরা পীরের সঙ্গে যেতে চায় না বলেই বাড়ি থেকে পালিয়েছে। তখন জমিদার হাতেম আলির মধ্যে মানবিক বোধের জাগরণ ঘটে, তাই তিনি সামান্য টাকার বিনিময়ে তাহেরাকে বৃদ্ধ পীরের হাতে তুলে দিতে চাননি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
হাতেম আলি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে চাননি কেন?
উত্তর