শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের প্রতিনিধিত্ব করে? বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধে এ দেশের মানুষের মহান ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তি ও দেশপ্রেমের মানসিকতা অসাধারণ। উদ্দীপকের কৃষক সালামত আলী গ্রামের একজন সাধারণ মানুষ। দেশ বা দেশের অবস্থা সম্পর্কে তার ধারণা না থাকলেও দেশের দুঃসময়ে তিনি বসে থাকেননি। গ্রামের সচেতন যুবকদের কথায় তার মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত হয়। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শত্রুর বিরুদ্ধে লড়াই করে জীবন বিসর্জন দেন। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও মুক্তিযোদ্ধ কমান্ডার শাহাবুদ্দিন গ্রামের বুধা, আলি ও মিঠুকে অনুপ্রাণিত করেন। তিনি তাদের নিয়ে গড়ে তোলেন গেরিলা বাহিনী। তাদের নিয়েই ধ্বংস করে দেন পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। উদ্দীপকের সালামত আলী এবং উপন্যাসের শাহাবুদ্দিন, বুধা, আলি ও মিঠু সবাই মুক্তিযোদ্ধা। তাই বলা, যায় যে, উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের প্রতিনিধিত্…

উদ্দীপক

পাখিডাকা ছায়াঘেরা নিভৃত পল্লিগ্রাম নয়াকাটা। খেটে খাওয়া কৃষক 'সালামত আলী'র জন্ম এ গ্রামেই। সাত সদস্যের বড় সংসার চালাতে গিয়ে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাঁর। দেশের প্রেক্ষাপট কিংবা যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাই তাঁর আগ্রহও নেই, তেমন ধারণাও নেই। গ্রামের কয়েকজন সচেতন শিক্ষিত যুবকের কাছে প্রথম তিনি জানতে পারেন মুক্তিযুদ্ধ সম্পর্কে। যুবকরা তাঁকে বলে- 'চাচা দেশকে শত্রুমুক্ত করতে হবে। তবেই দেশ হবে নিরাপদ। প্রতিষ্ঠিত হবে শোষণ-বৈষম্যহীন একটি সুন্দর সমাজ।' যুবকদের কথায় কৃষক সালামত আলী মুক্তিযুদ্ধে অংশ নেন। হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সম্মুখ যুদ্ধে জীবন বিসর্জন দেন কৃষক সালামত আলী।

Sylhet · 2020

উত্তর

শামুকের খোলটা বুধার কাছে টুপির মতো লাগে।

উত্তর

অভাবের সংসারে চাচি তার ব্যয়ভার বহন করতে পারছিল না বলে বুধা চাচির বাড়ি থেকে চলে যায়। বাবা-মা, ভাই-বোন হারিয়ে বুধা চাচির কাছে আশ্রয় পায়। অভাবের সংসারে চাচি তাকে একসময় বোঝা মনে করে। বুধাকে নিজে রোজগার করে খেতে বলে। চাচা-চাচির সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় বুধা যেন অধিক বোঝা। উঠতে-বসতে চাচি তাকে কথা শোনায়। তাই চাচি যখন বুধাকে কামাই করে আয়-রোজগার করে নিজের ব্যবস্থা নিজে করে তাকে মুক্তি দিতে বলে তখন বুধা তার চাচির বাড়ি থেকে চলে যায়।

উত্তর

উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধে এ দেশের মানুষের মহান ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তি ও দেশপ্রেমের মানসিকতা অসাধারণ। উদ্দীপকের কৃষক সালামত আলী গ্রামের একজন সাধারণ মানুষ। দেশ বা দেশের অবস্থা সম্পর্কে তার ধারণা না থাকলেও দেশের দুঃসময়ে তিনি বসে থাকেননি। গ্রামের সচেতন যুবকদের কথায় তার মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত হয়। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শত্রুর বিরুদ্ধে লড়াই করে জীবন বিসর্জন দেন। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও মুক্তিযোদ্ধ কমান্ডার শাহাবুদ্দিন গ্রামের বুধা, আলি ও মিঠুকে অনুপ্রাণিত করেন। তিনি তাদের নিয়ে গড়ে তোলেন গেরিলা বাহিনী। তাদের নিয়েই ধ্বংস করে দেন পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। উদ্দীপকের সালামত আলী এবং উপন্যাসের শাহাবুদ্দিন, বুধা, আলি ও মিঠু সবাই মুক্তিযোদ্ধা। তাই বলা, যায় যে, উদ্দীপকের কৃষক সালামত আলী 'কাকতাড়ুয়া' উপন্যাসের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন।

উত্তর

'দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য প্রতিবন্ধক হতে পারে না'- উক্তিটি উদ্দীপক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে যথার্থ। নিজের দেশকে ভালোবাসাই দেশপ্রেম। গভীর দেশপ্রেমের কারণে দেশের বিপদে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ দেশের আপামর জনগণ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। উদ্দীপকের সালামত আলী নয়াকাটা গ্রামের এক সাধারণ কৃষক। সাত সদস্যের বড় সংসার সামলাতে তাঁর সময় চলে যায়। দেশ বা দেশের পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। কিন্তু যখন দেশে শত্রুর আক্রমণ ঘটে তখন কতিপয় যুবকের কথায় তাঁর বোধ জাগ্রত হয়। শত অভাব-অনটন পেছনে পড়ে থাকে। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে শহিদ হন। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। থাকার জায়গা নেই, খাওয়ার ঠিক নেই কিন্তু পাকিস্তানি সেনারা গ্রাম আক্রমণ করলে চোখের সামনে স্বজনদের মৃত্যু দেখে বুধা থেমে থাকেনি। গেরিলা যুদ্ধে অংশ নিয়েছে। শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। উদ্দীপকের সালামত আলী এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা উভয়েই দরিদ্র। কিন্তু দেশের প্রশ্নে তাঁরা অপসহীন। শত্রুদ্বারা দেশ আক্রান্ত হলে তাঁরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দারিদ্র্য তাঁদের পথের বাধা হতে পারেনি। দেশপ্রেম মানুষের আত্মিক বিষয়। তার সঙ্গে দারিদ্র্যের কোনো সম্পর্ক নেই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।