'দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য প্রতিবন্ধক হতে পারে না'- উদ্দীপক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: 'দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য প্রতিবন্ধক হতে পারে না'- উক্তিটি উদ্দীপক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে যথার্থ। নিজের দেশকে ভালোবাসাই দেশপ্রেম। গভীর দেশপ্রেমের কারণে দেশের বিপদে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ দেশের আপামর জনগণ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। উদ্দীপকের সালামত আলী নয়াকাটা গ্রামের এক সাধারণ কৃষক। সাত সদস্যের বড় সংসার সামলাতে তাঁর সময় চলে যায়। দেশ বা দেশের পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। কিন্তু যখন দেশে শত্রুর আক্রমণ ঘটে তখন কতিপয় যুবকের কথায় তাঁর বোধ জাগ্রত হয়। শত অভাব-অনটন পেছনে পড়ে থাকে। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে শহিদ হন। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। থাকার জায়গা নেই, খাওয়ার ঠিক নেই কিন্তু পাকিস্তানি সেনারা গ্রাম আক্রমণ করলে চোখের সামনে স্বজনদের মৃত্যু দেখে বুধা থেমে থাকেনি। গেরিলা যুদ্ধে অংশ নিয়েছে। শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। উদ্দীপকের সালামত আলী এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা উভয়েই দরিদ্র। কিন্তু দেশের প্রশ্নে তাঁরা অপসহীন। শত্রুদ্বারা দেশ আক্রান্ত হলে তাঁরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দারিদ্র্য তাঁদের পথের বাধা হতে পারেনি। দেশপ্রেম মানুষের আত্মিক বিষয়। তার সঙ্গে দারিদ্র্যের কোনো সম্পর্ক নেই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য প্রতিবন্ধক হতে পারে না'- উদ্দী…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর