বুধা তার চাচির বাড়ি থেকে চলে যায় কেন?
উত্তর: অভাবের সংসারে চাচি তার ব্যয়ভার বহন করতে পারছিল না বলে বুধা চাচির বাড়ি থেকে চলে যায়। বাবা-মা, ভাই-বোন হারিয়ে বুধা চাচির কাছে আশ্রয় পায়। অভাবের সংসারে চাচি তাকে একসময় বোঝা মনে করে। বুধাকে নিজে রোজগার করে খেতে বলে। চাচা-চাচির সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় বুধা যেন অধিক বোঝা। উঠতে-বসতে চাচি তাকে কথা শোনায়। তাই চাচি যখন বুধাকে কামাই করে আয়-রোজগার করে নিজের ব্যবস্থা নিজে করে তাকে মুক্তি দিতে বলে তখন বুধা তার চাচির বাড়ি থেকে চলে যায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বুধা তার চাচির বাড়ি থেকে চলে যায় কেন?
উত্তর